হোম > খেলা > ক্রিকেট

ভারতের চিন্তা বাড়ালেন রিংকু সিং

ক্রীড়া ডেস্ক    

অসুস্থ বাবাকে দেখতে গেছেন রিংকু। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে বড় হারের পর ভারতের সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় শেষ চারে জায়গা করে নিতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে আয়োজকদের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ভারতের চিন্তা বাড়ালেন মারকুটে ব্যাটার রিংকু সিং।

দল ছেড়ে বাড়ি ফিরেছেন রিংকু। গত বছর এই ব্যাটারের বাবার ক্যান্সার ধরা পড়ে; সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাজে সময়ে বাবার পাশে থাকতেই দল ছেড়েছেন রিংকু–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এই ব্যাটার কবে দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে গতকাল দলীয় অনুশীলনে অংশ নেয় সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরারা। সে অনুশীলনে দেখা যায়নি রিংকুকে। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ভারতের একাদশে ছিলেন রিংকু। তবে প্রত্যাশা মেটাতে পারেননি। এরপরও এই ফিনিশারের ওপরই আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে ম্যাচের আগে আর মাত্র এক দিন বাকি থাকলেও রিংকুর দলে না ফেরা চিন্তা বাড়াচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত এই ব্যাটার না ফিরলে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য বিকল্প ফিনিশার খুঁজতে হবে ভারতকে।

নামটা জিম্বাবুয়ে হলেও নির্ভার থাকার সুযোগ নেই ভারতের জন্য। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। গ্রুপ সেরা হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। তাই জিম্বাবুয়েকে হালকাভাবে নিয়ে ভুল করবে না ভারত। আগামী ১ মার্চ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটিই বড় চ্যালেঞ্জ তাদের জন্য।

আমিরকে এবার ধুয়ে দিলেন অশ্বিন

জিতলেন মেসি, নাচলেন নেইমার

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

কোহলির এই বিশ্ব রেকর্ড এখন হুমকির মুখে

বিশ্বকাপের মাঝে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভারত কেন এত চিন্তায় ছিল

ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান

মুজারাবানিদের পিটিয়ে ঝাল মেটালেন সূর্যরা