হোম > খেলা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত মাসের মাঝামাঝিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বিওএ সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সেই চিঠি এসে পৌঁছায় গতকাল। আজ সেই পদত্যাগপত্র পেয়েছেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)।

ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনেও পরিবর্তন ও সংস্কার চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে অল্প দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হয়। যাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর ৪৫ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। তিন ফেডারেশনে আগেই সভাপতিশূন্য ছিল। সব মিলিয়ে বর্তমানে ৪৮ ফেডারেশনে নেই সভাপতি। পাশাপাশি চারটি ফেডারেশনে নেই সাধারণ সম্পাদকও।

কয়েকটি ফেডারেশনের সাধারণ সম্পাদক রয়েছেন আত্মগোপনে। এর মধ্যেই সরে গেলেন দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতিও।

নিয়ম অনুযায়ী বিওএ সভাপতি পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করেন। এই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। সেই হিসেবে বর্তমান কমিটির আরও এক বছরের বেশি সময় রয়েছে।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি