হোম > খেলা > ক্রিকেট

বার্গার খেয়ে অসুস্থ নিউজিল্যান্ডের ক্রিকেটার, সুপার এইটে কি খেলবেন

ক্রীড়া ডেস্ক    

বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মিচেল স্যান্টনার। খেলতে পারেননি কানাডার বিপক্ষে ম্যাচে। ছবি: ক্রিকইনফো

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।

কানাডার বিপক্ষে ম্যাচে আজ নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ড্যারিল মিচেল। কানাডা অধিনায়ক দিলপ্রিত বাজওয়ার সঙ্গে টসের সময় মিচেল জানিয়েছিলেন, গত রাতে স্যান্টনার বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেলের নেতৃত্বেই নিউজিল্যান্ড সুপার এইট নিশ্চিত করেছে। কানাডাকে ৮ উইকেটে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিচেল বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মিচের উন্নতি হচ্ছে। আশা করি, আগামীকালের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

নিউজিল্যান্ড আজ তাদের একাদশে বাধ্য হয়ে দুটি পরিবর্তন এনেছে। মিচেল স্যান্টনারের পরিবর্তে এসেছেন কোল ম্যাকঙ্কি আর লকি ফার্গুসনের জায়গায় খেলেছেন কাইল জেমিসন। পিতৃত্বকালীন ছুটিতে ফার্গুসন বাড়ি চলে গেছেন। সুপার এইট ওঠা নিউজিল্যান্ডের পরের ম্যাচ ২১ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। স্যান্টনারকে নিয়ে মিচেল যে আশার কথা শুনিয়েছেন, তাতে সুপার এইটে নিয়মিত অধিনায়ককে নিয়েই কিউইরা খেলবে বলে ধারণা করা যেতে পারে।

চেন্নাইয়ে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে কানাডা ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ১১০ রান করেছেন কানাডার ওপেনার যুবরাজ সামরা। ৬৫ বলের ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম সেঞ্চুরি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও কানাডার প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। সেঞ্চুরি করা যুবরাজকে প্রশংসায় ভাসিয়েছেন কানাডার অধিনায়ক বাজওয়া ও নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ড্যারিল মিচেল।

যুবরাজের রেকর্ড সেঞ্চুরি ভেস্তে গেছে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের তাণ্ডবে। কানাডার ১৭৪ রান তাড়া করে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে কিউইরা। ৩৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ফিল্ডিংয়ে তিনটা ক্যাচও ধরেছেন। ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড উঠেছে সুপার এইটে। দুই দলেরই বর্তমানে ৬ পয়েন্ট।

নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামীকাল। দিল্লিতে হতে যাওয়া এই ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। সুপার এইটের প্রথম গ্রুপে এখন পর্যন্ত ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে। দ্বিতীয় গ্রুপে নিশ্চিত করা তিন দল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

ভারত জুজু কাটিয়ে শিরোপার আনন্দ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টাইব্রেকারে গড়াল বাংলাদেশ-ভারত ফাইনাল

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

ফাইনালেও একাদশে নেই ডেকলান সুলিভান

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে