হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের আগে মিরাজদের চ্যালেঞ্জ জানাবেন যাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।

বিসিএল অলস্টার একাদশের নেতৃত্বে আছেন আকবর আলী। এ ছাড়া এই দলে আছেন নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, সৌম্য সরকার, পারভেজ ইমন, খালেদ আহমেদ, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, নাইম হাসান, মোসাদ্দেক সৈকত, জিসান আলম, মাহফিজুল রবিন, রবিউল হকদের মতো ক্রিকেটাররা। তাঁদের মধ্যে সৌম্য, মাহিদুল ও তানভীর জাতীয় দলের স্কোয়াডেও আছেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশ ও বিসিএল অলস্টারের প্রস্তুতি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে। বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের অন্য ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৩ ও ১৫ মার্চ। আসন্ন সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে ম্যাচ দেখতে পারবেন দর্শকেরা; সর্বোচ্চ খরচ হবে ২০০০ টাকা। তিনটি ম্যাচই হবে মিরপুরে।

প্রস্তুতি ম্যাচের খেলোয়াড়দের তালিকা:

বিসিএল অলস্টারস: আকবর আলী (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাঈম হাসান।

বিসিবি একাদশ (জাতীয় দল): মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন

এবার ভারতকে নিয়ে কী বলবেন আমির

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিশ্বকাপ ফাইনালে না থেকেও আছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু

কোরিয়া-ঝড় সামলানো মিলি বুঝেছেন, সমস্যা কোথায়