হোম > খেলা > ক্রিকেট

আরও একবার কন্যাসন্তানের বাবা হলেন খাজা

ক্রীড়া ডেস্ক    

গত জানুয়ারিতে অবসর নিয়েছেন খাজা। ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো বাবা হলেন উসমান খাজা। স্ত্রী র‍্যাচেল খাজা এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটারের ঘর আলো করে এসেছে নতুন কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় চলতি বছরের শুরুতেই অবসর নেওয়া খাজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নবজাতক কন্যার নাম রাখা হয়েছে আমিরা মায়া খাজা। হাসপাতালের বেডে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন খাজা। ক্যাপশনে লিখেছেন, ‘তিন থেকে তিন। গত শুক্রবার জন্ম নিয়েছে আমিরা মায়া খাজা। আমরা ভীষণ কৃতজ্ঞ; আরেকটি সুন্দর কন্যাসন্তান। পূর্ণ একটি দল গড়তে এখনো ৮ জন বাকি! আলহামদুলিল্লাহ।’ এর আগে ২০২০ সালে খাজা-র‍্যাচেল দম্পত্তির ঘরে আসে প্রথম কন্যা আইশা। এরপর ২০২২ সালে দ্বিতীয় কন্যা আয়লার জন্ম হয়।

তৃতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার পর খাজাকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একটু মজা করে তারকা ওপেনার লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু, মনে হয় ওপেনারদের ব্যাপারটাই এমন!’ এ ছাড়া ম্যাট রেনশ, বিকি কামিন্স, এরিন হালান্ড এবং মেহরিন ফারুকিসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

গত জানুয়ারিতে অবসর নেন খাজা। অবসরের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা এবং ভিন্ন পরিচয়ের কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা আবেগঘন কণ্ঠে প্রকাশ করেন তিনি। খাজা বলেন, ‘আমি আশা করি, আমি অনেক শিশুকে অনুপ্রাণিত করতে পেরেছি—বিশেষ করে তাদের, যারা নিজেদের আলাদা মনে করে বা মনে করে তারা এখানে মানায় না। আমি বলতে চাই, তুমি যা চাও, তা-ই হতে পারো।’

সংবাদ সম্মেলনে স্ত্রী র‍্যাচেলের প্রশংসা করে খাজা বলেন, ‘এই যাত্রায় তোমাকে আমার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। তুমি আমাদের পরিবারকে সামলে রেখেছো, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তুমি সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি।’

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ঈদ লাগছে মনে, ঈদ মোবারক: হামজা

বাংলাদেশ দলে দেশি-প্রবাসীদের একই গল্প: জামাল

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

নারী ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ফিলিপাইন-কোরিয়াও

নেইমারের দুঃসময় কাটবে কবে

ভারতের প্রধান কোচের ৩ কোটি টাকার মানহানির মামলার কাহিনি কী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ

বিমান হামলায় আহতদের পাশে আফগান ক্রিকেটাররা

‘যুক্তরাষ্ট্রকে বর্জন করবে ইরান, কিন্তু বিশ্বকাপ নয়’