হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লঙ্কানদের। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার। আয়োজক হওয়ায় আগেভাগেই ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বিদায়ে একটু বেশিই মন খারাপ ভক্তদের। দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। এমতাবস্থায় বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো শ্রীলঙ্কাকে। এমন সমীকরণে ৬১ রানের বড় ব্যবধানে হেরে যায় আয়োজকেরা। এর আগে সুপার এইটে গ্রুপ টুতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। এখনো কোনো পয়েন্ট না পাওয়া দলটির অবস্থান টেবিলের তলানীতে। শেষ ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শানাকা লিখেছেন, ‘আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি—এই বিশ্বকাপ আমাদের প্রত্যাশামতো শেষ হয়নি বলে। টুর্নামেন্ট শুরুর আগেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের মতো নানা চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছিল। তবুও আয়োজক দেশ হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আমরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম, আমরা পরিস্থিতি বদলে সামনে এগিয়ে যেতে পারব।’

ভক্তদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শানাকা, ‘আপনাদের মনে আমার ও দলের প্রতি যে ভাঙন, কষ্ট ও ক্ষোভ তৈরি হয়েছে, তা আমি খুব ভালোভাবেই বুঝি। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—শ্রীলঙ্কার ক্রিকেট কিংবা সেই খেলোয়াড়দের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, যারা আমাদের ক্রিকেটের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ভক্তদের সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন শানাকা। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘যখন কোটি কোটি মানুষ বিজয়ের স্বপ্ন দেখে, তখন পরাজয় মেনে নেওয়া সহজ নয়। এই মুহূর্তে যে সমালোচনা ও মন্তব্য প্রকাশ হচ্ছে, আমি সবই বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। আমি জানি, এগুলো এসেছে দেশের ক্রিকেটের প্রতি আপনাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই। যে অবস্থাতেই থাকি না কেন, দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে আমি কখনো দ্বিধা করব না। আমি সব সময় একই উদ্দেশ্য নিয়েই খেলেছি—শ্রীলঙ্কার জন্য। আপনাদের যে বিজয় উপহার দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। প্রতিদিন আমাদের দলের পাশে থাকার জন্য সকল শ্রীলঙ্কানকে আন্তরিক ধন্যবাদ।’

‘গোটা দুনিয়া অভিষেককে ফর্মে ফেরানোর চেষ্টা করেছে’

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

রোনালদো কি নিজের কেনা ক্লাবে খেলতে পারবেন

আমিরকে এবার ধুয়ে দিলেন অশ্বিন

জিতলেন মেসি, নাচলেন নেইমার

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

কোহলির এই বিশ্ব রেকর্ড এখন হুমকির মুখে