হোম > খেলা > ক্রিকেট

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

ক্রীড়া ডেস্ক    

২১ বলে ৪৮ রান করে আউট হন অভিষেক। ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ম্যাচ চলাকালে অশালীন শব্দ ব্যবহারের দায়ে অভিষেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। যদিও আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করা হয়নি। তবে অভিষেক শর্মা লেভেল-১ অপরাধ (আর্টিকেল ২.৩) স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ‘সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়। তিনি আর্টিকেল ২.৩ অনুযায়ী লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।’

প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিতর্কিত আউটের পর হতাশা থেকেই অশালীন ভাষা ব্যবহার করেছেন অভিষেক। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের নবম ওভারে আউট হওয়ার আগে ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। অভিষেকের ক্যাচ নেন বরুণ চর্ক্রবর্তী। থার্ড আম্পায়ারের রিভিউতে ক্যাচ সম্পূর্ণ হয়েছে কি না, তা নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত অভিষেককে আউট দেওয়া হয়। মাঠ ছাড়ার সময় যেটা নিয়ে হতাশ প্রকাশ করেন অভিষেক।

ম্যাচে শেষ পর্যন্ত ২২৬ রানের পুঁজি পায় হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয় কলকাতা। ৬৫ রানের জয়ে মাঠ ছাড়ে ইশান কিষানের হায়দরাবাদ। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়ল কলকাতা।

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ইতালির ভরাডুবিতে পদত্যাগের হিড়িক, এবার সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী বুফনও

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

ম্যাচ জিতেও কেন রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

ইতালির ফুটবল বাঁচানোর আকুতি