হোম > খেলা > ক্রিকেট

তামিমের ডাকের হ্যাটট্রিক, সাকিবের বলে আউট

ক্রীড়া ডেস্ক    

রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।

দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।

বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

স্বপ্নের মতো শেষ করতে চান গ্রিজমান, ক্যাম্প ন্যুতে কি তা সম্ভব

রিয়াল-বায়ার্ন ম্যাচের বিতর্কিত ঘটনা নিয়ে কী বলছেন জার্মান রেফারি

রিয়াল পারেনি, বার্সা কি পারবে

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

‘রিয়ালের খেলা এখনো শেষ হয়নি’

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে