হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালে না থেকেও আছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

ফাইনালের অনফিল্ড আম্পায়ার দুজনই ইংল্যান্ডের। ছবি: সংগৃহীত

শেষ হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল শেষে এবার ফাইনালের পালা। শিরোপার লড়াইয়ে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজক ভারতের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ; দুজনই ইংল্যান্ডের। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকার। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে আদ্রিয়ান হোল্ডস্টোককে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

সবার আগে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পাত্তা দেয়নি ব্ল্যাক ক্যাপরা; ৯ উইকেটের বড় জয়ে ফাইনালে পৌঁছে যায় মিচেল সান্টনারের দল। দ্বিতীয় সেমিফাইনালে গতকাল টানটান উত্তেজনার পর শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে সূর্যকুমার যাদবের ভারত।

এখন পর্যন্ত দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালের পর সবশেষ ২০২৪ সালের সংস্করণেও চ্যাম্পিয়নের মুকুট পরে এশিয়ার দলটি। এবার তৃতীয় শিরোপা জেতার সুযোগ তাদের সামনে। এ জন্য জিততে হবে আর মাত্র একটি ম্যাচ। শেষ পর্যন্ত ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে ইতিহাসের একমাত্র দল হিসেবে সর্বোচ্চ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে ভারত।

ফর্মহীন লিটনকে নিয়ে বিসিবির বড় স্বপ্ন

এবার ভারতকে নিয়ে কী বলবেন আমির

পাকিস্তানের আগে মিরাজদের চ্যালেঞ্জ জানাবেন যাঁরা

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু

কোরিয়া-ঝড় সামলানো মিলি বুঝেছেন, সমস্যা কোথায়