হোম > খেলা > ফুটবল

যাঁকে নিয়ে তুমুল আগ্রহ, সেই হামজা এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

সিলেটে পৌঁছেছেন হামজা। ছবি: বাফুফে

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের চিত্রটা একটু অন্যরকম। সকাল থেকেই দেখা ফুটবলপ্রেমীদের আনাগোনা। শুধুমাত্র একজনের জন্যই তাঁদের এত ব্যাকুলতা। আর মুখে ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’ স্লোগানে মুখর। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী।

গত ডিসেম্বরে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল। সেই উত্তাপ আরও বাড়িয়ে দেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজাকে নিয়েই ভারত ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করলে। চূড়ান্ত দলেও যে হামজা থাকছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সে জন্যই তো ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে ঘিরে এত উন্মাদনা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেই সিলেটের বিমান ধরেন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা পৌনে ১২টার দিকে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার।

আজ পুরো দিনটি গ্রামেই কাটাবেন হামজা। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা। দেওয়া হবে সংবর্ধনাও। কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। পরশু তাঁকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হাভিয়ের কাবরেরা।

এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

এবার ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডারের

ঢাকার দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান