হোম > বিজ্ঞান > গবেষণা

বিষণ্নতা কমাবে মাশরুমের তৈরি ওষুধ

মাশরুম থেকে তৈরি এক ধরনের ওষুধ ১২ সপ্তাহের মধ্যে বিষণ্ন রোগীদের অবস্থার উন্নতি ঘটায় বলে সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে। সাইলোসাইবিন নামের ২৫ মিলিগ্রামের একটি ট্যাবলেট রোগীদের স্বপ্নের ঘোরে নিয়ে যায়। এর ফলে রোগীদের ওপর মনস্তাত্ত্বিক থেরাপি সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ ওষুধের স্বল্পমেয়াদি পার্শ্ব-প্রতিক্রিয়া ভীতিকর হতে পারে বলেও গবেষকেরা সতর্ক করেছেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণা প্রবন্ধের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব জানিয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, কার্যকর ফল পেতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে অন্তত ১০ কোটি মানুষ গুরুতর বিষণ্নতায় ভুগছে। কোনো চিকিৎসায় এদের বিষণ্নতা দূর হয় না। এদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ আত্মহত্যার চেষ্টা করে। 

চিকিৎসা বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে বিষণ্ন রোগীদের ক্ষেত্রে সাইলোসাইবিনের ব্যবহার নিয়ে গবেষণা করছেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার ১০টি দেশের ২৩৩ জন মানুষের ওপর ১ মিলিগ্রাম, ১০ মিলিগ্রাম ও ২৫ মিলিগ্রামের সাইলোসাইবিন ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ২৫ মিলিগ্রামেরটা সবচেয়ে বেশি কার্যকর ফল দিয়েছে। 

কিংস কলেজ লন্ডন ও ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, সাইকোলজি, নিউরোসায়েন্স অ্যান্ড মডসলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গবেষকেরা বলেছেন, গবেষণায় অংশ নেওয়া বেশির ভাগ মানুষের বয়স ছিল প্রায় ৪০ বছর। 

গবেষণা প্রবন্ধের লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. জেমস রাকার বলেছেন, ওষুধটি মস্তিষ্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। ফলে বিষণ্নতা হ্রাস পায়। এই ফলাফল গবেষণার নতুন দুয়ার খুলে দেবে। 

বিবিসি বলেছে, যাদের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল, তাদের একটি শান্ত নিরিবিলি ঘরে একটি বিছানায় ছয় থেকে আট ঘণ্টা শুয়ে রাখা হয়েছিল। রোগীরা বলেছেন, তারা যেন ‘জাগ্রত স্বপ্নের’ মধ্যে ছিলেন। তবে কেউ কেউ বলেছেন, তাঁরা পার্শ্ব-প্রতিক্রিয়া অনুভব করেছেন। যেমন মাথাব্যথা, বমি বমি ভাব, চরম ক্লান্তি এবং আত্মহত্যা সম্পর্কে চিন্তাভাবনা। 

এআই ও পারমাণবিক যুদ্ধে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা, ল্যানসেটের প্রতিবেদন

জ্যোতির্বিজ্ঞানের নতুন ধারার ভিত্তি তৈরি করে পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

সিলেটে পেট থেকে জ্যান্ত বাইম বের করার বিরল ঘটনা বিজ্ঞান সাময়িকীতে

জাপানে বর্মযুক্ত ডাইনোসরের জীবাশ্ম শনাক্ত

প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা

ধারণার চেয়েও দ্রুত পৃথক হচ্ছে আফ্রিকা, গঠিত হবে নতুন মহাসাগর

মানব মস্তিষ্কের টিস্যু বেড়ে উঠল ইঁদুরের মস্তিষ্কে, তৈরি করল স্নায়বিক সংযোগ

আনন্দের জন্য বই পড়লে ভালো থাকে মানসিক স্বাস্থ্য, ঝুঁকি কমে স্মৃতিভ্রংশের

আপনি যে বয়সে মারা যাবেন ভাবছেন, গবেষণা বলছে তারচেয়ে বেশি বাঁচতে পারেন

প্লাস্টিককে বিস্কুটে পরিণত করে খেয়ে ফেলতে চাইছেন বিজ্ঞানীরা