হোম > বিজ্ঞান > গবেষণা

ইউএফওর খোঁজে নাসার স্বতন্ত্র গবেষক দল

অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত ঘটনা অনুসন্ধানে ১৬ বিজ্ঞানীকে নিয়ে বহু প্রতীক্ষিত স্বতন্ত্র গবেষক দল গঠন করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। 

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, এই বিজ্ঞানী দল নাসার গবেষণা সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্য উপাত্ত ব্যবহার করবে। এবিষয়ে গবেষণা প্রতিবেদন আগামী বছর প্রকাশ করা হবে।

আজ সোমবার থেকেই অনুসন্ধান শুরু করবে গবেষকদের দল। পূর্ববর্তী তথ্য উপাত্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তাঁরা ‍৯ মাসের মত সময় পাবেন। তা থেকে ভবিষ্যৎ গবেষণার জন্য উপাত্ত বিশ্লেষণের প্রক্রিয়া নির্ণয় করা হবে। 

এ বিষয়ে নাসার সহযোগী প্রশাসক থমাস যুরবুখেন এক বিবৃতিতে বলেন, বায়ুমণ্ডলের মধ্যে ও মহাশূন্যের অজানাকে জানার চেষ্টা নাসাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। 

‘এ পর্যন্ত ইউএফও বা মহাজাগতিক অজানা ঘটনাগুলো নিয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে তা এই গবেষক দলের জন্য বেশ কার্যকরী হবে বলে ধারণা করছি।’

গবেষক দলটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানীসহ মহাকাশ গবেষণার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

জুন থেকে এই গবেষণা চালু হয়েছে। ইউএফও বা ওই জাতীয় মহাজাগতিক গবেষণা আকাশপথে ও সামগ্রিক জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে নাসা জানিয়েছে।

প্রথমবারের মতো পরমাণুর নিউক্লিয়াস ব্যবহার করে ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা

টাক সমস্যার সমাধান হাজার বছরের প্রাচীন চীনা ভেষজে: গবেষণা

সৌরজগতে ছিল আরও দুটি গ্রহ—গবেষণায় মিলল নতুন ধাঁধা

৫৩০০ বছর পুরোনো মমিতে মিলল অণুজীবের সন্ধান

অমরত্বের সন্ধানে পুতিন: ২৬ বিলিয়ন ডলারের প্রকল্পের নেতৃত্বে মেয়ে

১৫৪ বছর আগের ভুতুড়ে জাহাজ ‘মেরি সেলেস্টের’ রহস্য উদ্‌ঘাটন

পৃথিবী থেকে চাঁদের চেয়ে চার গুণ কাছে এসেছে একটি গ্রহাণু

আত্মার অমরত্ব নিয়ে বিজ্ঞানীদের ভাবাচ্ছে মৃত্যুর কাছাকাছি তিনটি অভিজ্ঞতা

১৮০ বছর আগে আর্কটিক অভিযানে গিয়ে নিখোঁজ ৪ নাবিকের দেহাবশেষ শনাক্ত

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্‌ঘাটনের দাবি বিজ্ঞানীদের, কী মিলল সেখানে