হোম > বিজ্ঞান

রাশিয়ার রকেটে পৃথিবীতে ফিরলেন প্রবীণতম মার্কিন মহাকাশচারী

আজকের পত্রিকা ডেস্ক­

ডন পেটিটের জন্য এটি ছিল মহাকাশে চতুর্থ অভিযান। ছবি: নাসা

মহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে।

রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন ডন পেটিট ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার। স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে (গ্রিনিচ সময় ০১: ২০) প্যারাসুটের সাহায্যে অবতরণ সম্পন্ন হয়। নাসার তথ্যমতে, তিন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটিয়েছেন টানা ২২০ দিন। এ সময় তাঁরা পৃথিবী প্রদক্ষিণ করেছেন ৩ হাজার ৫২০ বার।

ডন পেটিটের জন্য এটি ছিল মহাকাশে চতুর্থ অভিযান। এই অভিযানের মাধ্যমে তাঁর মোট মহাকাশে অবস্থানের সময় দাঁড়াল ৫৯০ দিনে। তবে তিনি এখনো কক্ষপথে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন। সে রেকর্ড যুক্তরাষ্ট্রেরই আরেক মহাকাশচারী জন গ্লেনের। ১৯৯৮ সালে ৭৭ বছর বয়সে নাসার একটি মিশনে মহাকাশে গিয়েছিলেন তিনি। জন গ্লেন মারা যান ২০১৬ সালে।

পৃথিবীতে ফিরে আসার পর এখন কিছু দিন সময় লাগবে মহাকর্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে। এরপর ডন পেটিটকে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। অন্যদিকে রুশ মহাকাশচারীরা ফিরবেন মস্কোর কাছে জভিওজনি গোরোডকে (তারকা নগরী) অবস্থিত প্রধান মহাকাশ প্রশিক্ষণকেন্দ্রে।

মহাকাশ থেকে ফিরে আসার আগে আইএসএসের দায়িত্ব হস্তান্তর করেন তাঁরা। নতুন কমান্ডার হয়েছেন জাপানি মহাকাশচারী তাকুয়া ওনিশি।

দীর্ঘ নয় মাস পর গত মার্চে পৃথিবীতে ফিরেছেন নাসার আরও দুই মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। যদিও তাঁদের মিশনটি ছিল মাত্র আট দিনের জন্য। ২০২৪ সালের জুনে মহাকাশে যাওয়ার প্রযুক্তিগত সমস্যার কারণে এত দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকেন এই দুই মহাকাশচারী। গত ১৮ মার্চ ইলন মাস্কের স্পেসএক্সের রকেটের সাহায্যে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।

তথ্যসূত্র: বিবিসি

মোগলদের ‘সুপারকম্পিউটার’: লন্ডনে নিলামে বিক্রি হলো রেকর্ড দামে

যুক্তরাষ্ট্রে জেল খেটেছেন, এখন চীনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ প্রকল্পের নেতৃত্বে মার্কিন বিজ্ঞানী

শজনেগাছ এবার পানি থেকে মাইক্রোপ্লাস্টিক সরানোর ক্ষমতা দেখাল

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, রূপপুরে কোন প্রযুক্তি

মানুষের আয়ু হবে ২০০ বছর, সূত্র মিলল তিমির প্রোটিনে

যুক্তরাষ্ট্রে ১০ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু, দানা বাঁধছে ষড়যন্ত্র তত্ত্ব

মহাকাশে আটকা পড়া এক ‘ভুলে যাওয়া যাত্রী’

নিউ গ্লেন রকেটের অম্লমধুর যাত্রা

প্রাপ্তবয়স্ক মস্তিষ্কে নতুন কোষ সৃষ্টি কেন সীমিত, জানা গেল গায়ক পাখিতে

এড শিরানের মতো লাল মাথার মানুষ বাড়ছে ইউরোপে—নেপথ্যে কী