হোম > বিজ্ঞান

পৃথিবীর দিকে ছুটে আসছে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল থেকে শক্তিশালী বিকিরণ

প্রতীকী ছবি

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি। এগুলো নিয়ে বহু গবেষণা হয়েছে, তবে এখনো অনেক কিছু অজানা। এই রহস্যময় মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণার পথে জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এক বিশালাকার ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন। পৃথিবী থেকে ১২ দশমিক ৯ বিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা এই ব্ল্যাক হোল থেকে শক্তিশালী বিকিরণ সরাসরি ছুটে আসছে আমাদের দিকে।

দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, এই শক্তিশালী বিকিরণ বিগব্যাং বা মহাবিস্ফোরণের ১০ কোটি বছর পর পৃথিবীতে পৌঁছেছে।

এই বিষয়টি এমন দূরত্ব থেকে কোনো ঘটনাবলি পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই আবিষ্কার নতুন করে প্রশ্ন তুলেছে যে মহাবিশ্বের শুরুর দিকে কীভাবে এত দ্রুত এই ধরনের সুপারম্যাসিভ (বিপুল ভরযুক্ত) ব্ল্যাক হোল তৈরি হয়েছিল।

জে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।

জে-০৪১০-০১৩৯ নামের ব্ল্যাক হোলটির বিকিরণ আমাদের পৃথিবীতে এমন সোজাসুজি ভাবে এসেছে যে এটি মহাবিশ্বের এই শক্তিশালী বস্তুটির কেন্দ্রে সরাসরি নজর দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।

এই বিষয়টি ব্ল্যাক হোল, জেট (ব্ল্যাক হোলের ঘূর্ণন অক্ষ বরাবর আয়নিত পদার্থের প্রবাহ) এবং এর আশপাশের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝার একটি অনন্য গবেষণাগার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ড. ইমানুয়েল মমজিয়ান।

মহাবিশ্বে অনেক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যেগুলো উচ্চশক্তির কণার প্রবাহ সৃষ্টি করে এবং মহাকাশে অত্যন্ত উজ্জ্বল বস্তু হিসেবে চিহ্নিত হয়। যখন এ রকম কোনো বিকিরণ প্রবাহ পৃথিবীর দিকে সোজাসুজি আসে, তখন বিজ্ঞানীরা এ ধরনের ব্ল্যাক হোল সিস্টেমকে ‘ব্লেজার’ বলে অভিহিত করেন।

এই ব্লেজারগুলোর বিকিরণ লাখ লাখ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এগুলো অত্যন্ত উজ্জ্বল, কারণ কণাগুলো যখন আলোর বেগের কাছাকাছি গতিতে পৌঁছে যায়, তখন তারা বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং অদ্ভুত আচরণ করে। এ আচরণের পূর্বাভাস আইনস্টাইনের তত্ত্বে দেওয়া হয়েছিল।

এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ব্লেজার আবিষ্কৃত হয়েছে। তবে অধিকাংশ ব্লেজারই জে-০৪১০-০১৩৯ এর চেয়ে পৃথিবীর কাছাকাছি। বহু দশক ধরে গবেষণা করা সত্ত্বেও ব্লেজারের গতি, গঠন এবং বিকিরণের প্রক্রিয়া সম্পর্কে এখনো পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।

সৌরজগতে ছিল আরও দুটি গ্রহ—গবেষণায় মিলল নতুন ধাঁধা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র, মহাকাশচারীদের জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ নাসার

৫৩০০ বছর পুরোনো মমিতে মিলল অনুজীবের সন্ধান

যুক্তরাষ্ট্রের আকাশে ৩০০ টন টিএনটির শক্তি নিয়ে বিস্ফোরিত হলো উল্কা

অমরত্বের সন্ধানে পুতিন: ২৬ বিলিয়ন ডলারের প্রকল্পের নেতৃত্বে মেয়ে

১৫৪ বছর আগের ভুতুড়ে জাহাজ ‘মেরি সেলেস্টের’ রহস্য উদ্‌ঘাটন

পৃথিবী থেকে চাঁদের চেয়ে চার গুণ কাছে এসেছে একটি গ্রহাণু

আত্মার অমরত্ব নিয়ে বিজ্ঞানীদের ভাবাচ্ছে মৃত্যুর কাছাকাছি তিনটি অভিজ্ঞতা

১৮০ বছর আগে আর্কটিক অভিযানে গিয়ে নিখোঁজ ৪ নাবিকের দেহাবশেষ শনাক্ত

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্‌ঘাটনের দাবি বিজ্ঞানীদের, কী মিলল সেখানে