হোম > বিজ্ঞান

আইনস্টাইন কখনো মোজা পরেননি

প্রযুক্তি ডেস্ক

সর্বকালের সেরা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃত আইনস্টাইনের কথা ভাবলেই মানুষের চোখে সাধারণত ভেসে ওঠে উষ্কখুষ্ক চুল এবং পোশাক-পরিচ্ছদের ব্যাপারে খামখেয়ালি একটি চেহারা। আপেক্ষিকতা, কোয়ান্টাম তত্ত্ব, ফটো ইলেকট্রিক ইফেক্টসহ নানা বিখ্যাত তত্ত্ব দেওয়া এই নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সম্পর্কে একটি তথ্য হয়তো অনেকেই জানেন না। আর সেটি হলো—তিনি কখনো মোজা পরতেন না! আবহাওয়া গরম থাকুক কিংবা প্রচণ্ড শীত। 

এ নিয়ে ওই সময়ও অনেকে কৌতূহল ছিল। ব্যাপারটা নিয়ে একাধিকবারই তাঁকে জবাব দিতে হয়েছে। 

মোজা না পরার কারণ সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন, তিনি মোজা এবং জুতা একসঙ্গে পরার উদ্দেশ্য বুঝে উঠতে পারেন না! 

আইনস্টাইন মনে করতেন, মোজা কিংবা জুতা—যেকোনো একটিই যথেষ্ট। দুটি একসঙ্গে পরার প্রয়োজন নেই। 

১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উল্ম শহরে আইনস্টাইনের জন্ম। ১৯২১ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক-তড়িৎ ক্রিয়া-সম্পর্কিত গবেষণার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। যদিও সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের জন্যই তিনি বেশি বিখ্যাত। 

কেন প্রতিদিনই অ্যাভোকাডো ফুলের লিঙ্গ বদলায়—৯৯ বছর পর রহস্য উদ্‌ঘাটন

আমাদের আগেও কি পৃথিবীতে উন্নত কোনো সভ্যতা ছিল—নতুন অনুসন্ধান

৪০০ বছর বাঁচে যে হাঙর, দীর্ঘায়ু ও মৃত্যুর রহস্য উন্মোচনের সূত্র খুঁজছেন বিজ্ঞানীরা

ইতিহাস গড়ে গণিতের ‘নোবেল’ জিতলেন দুই চীনা গবেষক

গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে মহাজাগতিক ‘প্রতিরক্ষা ব্যূহ’ গড়ছে চীন

৭ কোটি বছর পুরোনো টি-রেক্সের জীবাশ্ম বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

মহাকাশে প্রথমবারের মতো চিনির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ, কখন

নীল এলইডির পর এবার অনন্ত শক্তি: আরেকবার পৃথিবীকে বদলে দেওয়ার মিশনে নাকামুরা

পাখিরা নারীদের বেশি ভয় পায়, গবেষণার ফলাফল নিয়ে ধন্দে বিজ্ঞানীরা