হোম > বিজ্ঞান

সূর্য পর্যবেক্ষণে চূড়ান্ত কক্ষপথে পৌঁছেছে ভারতের মহাকাশযান আদিত্য এল-১ 

সূর্য পর্যবেক্ষণ করতে মহাশূন্যে আদিত্য এল-১ নামে মিশন পাঠিয়েছে ভারত। সেই মিশন চূড়ান্ত কক্ষপথে পৌঁছে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরো। সংস্থাটি জানিয়েছে, আদিত্য এল-১ মহাকাশযানটি হ্যালো-অরবিট বা কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হ্যালো অরবিট বা কক্ষপথ হলো—এমন একটি অবস্থান যেখানে কোনো বস্তুকে রাখা হলে তা পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাব অনুভব করবে না। ফলে বস্তুটি সেখানেই স্থির থাকবে। এ ধরনের বিন্দুকে ল্যাগ্রেইঞ্জ পয়েন্ট বলা হয়। গত ৬ জানুয়ারি ভারতের স্থানীয় সময় বিকেল ৪টায় আদিত্য হ্যালো অরবিটের ল্যাগ্রেইঞ্জ পয়েন্ট-১ এ পৌঁছে যায়। 

এর আগে, গত ২ সেপ্টেম্বর ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ স্থানীয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এই মিশনটি মূলত দূর থেকে সূর্যের উপরিভাগের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে। 

যানটিতে থাকা ভিজিবল এমিশন লাইন করোনোগ্রাফ (ভিইএলসি) নামের একটি যন্ত্র প্রতিদিন ভারতের বিজ্ঞানীদের কাছে সূর্যের করোনার বা উপরিভাগের ১ হাজার ৪৪০টি স্থিরচিত্র পাঠাবে বিশ্লেষণ করার জন্য। ভিইএলসিতে মোট সাতটি অংশ রয়েছে, যার মধ্যে চারটি অংশ সূর্যের আলো, বাকি তিনটি সৌর বায়ু, প্লাজমা এবং সূর্যের চৌম্বক ক্ষেত্রে পর্যবেক্ষণ করবে। 

ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস (আইআইএ) জানিয়েছে, ১৯০ কেজি ওজনের ভিইএলসি আগামী পাঁচ বছর ধরে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং স্থিরচিত্র পাঠাবে। এই স্পেসক্রাফটির আয়ুও পাঁচ বছর। তবে জ্বালানি কম ব্যবহার করলে আয়ু আরও কিছু সময় বাড়তে পারে।

আমাদের আগেও কি পৃথিবীতে উন্নত কোনো সভ্যতা ছিল—নতুন অনুসন্ধান

৪০০ বছর বাঁচে যে হাঙর, দীর্ঘায়ু ও মৃত্যুর রহস্য উন্মোচনের সূত্র খুঁজছেন বিজ্ঞানীরা

ইতিহাস গড়ে গণিতের ‘নোবেল’ জিতলেন দুই চীনা গবেষক

গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে মহাজাগতিক ‘প্রতিরক্ষা ব্যূহ’ গড়ছে চীন

৭ কোটি বছর পুরোনো টি-রেক্সের জীবাশ্ম বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

মহাকাশে প্রথমবারের মতো চিনির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ, কখন

নীল এলইডির পর এবার অনন্ত শক্তি: আরেকবার পৃথিবীকে বদলে দেওয়ার মিশনে নাকামুরা

পাখিরা নারীদের বেশি ভয় পায়, গবেষণার ফলাফল নিয়ে ধন্দে বিজ্ঞানীরা

কক্ষচ্যুত একটি টেলিস্কোপ বাঁচানোর মিশনে নেমেছে নাসা