হোম > বিজ্ঞান

আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপি ১১২ কোটি টাকায় বিক্রি

নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল। 

১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।

এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি  এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে। 

তবে  আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।

কেন প্রতিদিনই অ্যাভোকাডো ফুলের লিঙ্গ বদলায়—৯৯ বছর পর রহস্য উদ্‌ঘাটন

আমাদের আগেও কি পৃথিবীতে উন্নত কোনো সভ্যতা ছিল—নতুন অনুসন্ধান

৪০০ বছর বাঁচে যে হাঙর, দীর্ঘায়ু ও মৃত্যুর রহস্য উন্মোচনের সূত্র খুঁজছেন বিজ্ঞানীরা

ইতিহাস গড়ে গণিতের ‘নোবেল’ জিতলেন দুই চীনা গবেষক

গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে মহাজাগতিক ‘প্রতিরক্ষা ব্যূহ’ গড়ছে চীন

৭ কোটি বছর পুরোনো টি-রেক্সের জীবাশ্ম বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

মহাকাশে প্রথমবারের মতো চিনির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ, কখন

নীল এলইডির পর এবার অনন্ত শক্তি: আরেকবার পৃথিবীকে বদলে দেওয়ার মিশনে নাকামুরা

পাখিরা নারীদের বেশি ভয় পায়, গবেষণার ফলাফল নিয়ে ধন্দে বিজ্ঞানীরা