হোম > বিজ্ঞান

এক সারিতে ৫ গ্রহ, দেখা যাচ্ছে খালি চোখেই

একই সারিতে দেখা যাচ্ছে সৌরজগতের বড় পাঁচটি গ্রহকে। পরিষ্কার আকাশে আগামী কয়েক দিন সূর্যোদয়ের আগে বুধ, শুক্র, মঙ্গল বৃহস্পতি ও শনি গ্রহ খালি চোখেই এক সারিতে দেখা যাবে। আগামী সোমবার পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকেই গ্রহ পাঁচটি একই সারিতে দেখা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের সোসাইটি ফর পপুলার অ্যাস্ট্রোনমির অধ্যাপক লুইস গ্রিন জানিয়েছেন, এটি বুধ গ্রহকে খালি চোখে দেখতে পারার এক বিশেষ সুযোগ। সাধারণত গ্রহটি সূর্যের উজ্জ্বল আলোর কারণে খালি চোখে দেখা যায় না। 

প্রায় ১৮ বছর আগে ২০০৪ সালে সর্বশেষ এই পাঁচটি গ্রহকে একই সারিতে দেখা গিয়েছিল। এরপর আবার দেখা যাবে আরও ১৮ বছর পর, ২০৪০ সালে। 

লুইস গ্রিন বলেছেন, ‘এই গ্রহগুলো দিগ্‌বলয়ের কাছে মুক্তোর মালার মতো দেখা যাবে।’ এই গ্রহগুলো একই সারিতে দেখতে পাওয়ার ঘটনা বিশেষ আরও একটি কারণে। এই পাঁচ গ্রহকে সৌরজগতে কেন্দ্র সূর্য থেকে তাদের অবস্থানের ভিত্তিতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সবার আগে বুধ, তারপর শুক্র, এরপর ক্রমানুসারে মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে।

অধ্যাপক লুইস গ্রিন আরও বলেছেন, ‘গ্রহগুলোর এমন রৈখিক অবস্থান একটি বিরল ঘটনা। সৌরজগতে আমাদের পৃথিবীর অবস্থানের কারণেই এমনটা দেখতে পাওয়া বিরল। তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে গ্রহগুলোর সারিতে চাঁদকেও দেখা গেছে।’

আমাদের আগেও কি পৃথিবীতে উন্নত কোনো সভ্যতা ছিল—নতুন অনুসন্ধান

৪০০ বছর বাঁচে যে হাঙর, দীর্ঘায়ু ও মৃত্যুর রহস্য উন্মোচনের সূত্র খুঁজছেন বিজ্ঞানীরা

ইতিহাস গড়ে গণিতের ‘নোবেল’ জিতলেন দুই চীনা গবেষক

গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে বাঁচাতে মহাজাগতিক ‘প্রতিরক্ষা ব্যূহ’ গড়ছে চীন

৭ কোটি বছর পুরোনো টি-রেক্সের জীবাশ্ম বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

মহাকাশে প্রথমবারের মতো চিনির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ, কখন

নীল এলইডির পর এবার অনন্ত শক্তি: আরেকবার পৃথিবীকে বদলে দেওয়ার মিশনে নাকামুরা

পাখিরা নারীদের বেশি ভয় পায়, গবেষণার ফলাফল নিয়ে ধন্দে বিজ্ঞানীরা

কক্ষচ্যুত একটি টেলিস্কোপ বাঁচানোর মিশনে নেমেছে নাসা