হোম > বিজ্ঞান

চীন প্রথমবারের মতো মহাকাশে বেসামরিক নাগরিককে পাঠাচ্ছে 

ক্রুড মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন। তিয়ানগং মহাকাশ স্টেশনে যাবেন ওই নভোচারী। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সমস্ত চীনা মহাকাশচারী ‘পিপলস লিবারেশন আর্মি’- এর অংশ ছিলেন। আজ সোমবার চীনের মহাকাশ সংস্থা এই তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক নভোচারী গুই হাইচাও বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। চীন ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রাটি শুরু হবে। 

বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক ও চায়না ম্যানড স্পেস এজেন্সির মুখপাত্র লিন জিয়াকিয়াং সংবাদমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার (৩০ মে) প্রথমবারের মতো কোনো বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাবে চীন।

লিন জানান, গুই প্রাথমিকভাবে মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষাগুলো পরিচালনা করবে।

চীন চাঁদে একটি ঘাঁটি নির্মাণেরও পরিকল্পনা করছে। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন বলেছে, এটির ২০২৯ সালের মধ্যে একটি ক্রুড চন্দ্র মিশন চালু করার লক্ষ্য রয়েছে।

তুরস্কের প্রস্তর যুগের জনপদে ১১ হাজার বছর আগের মানুষের গল্প

ইউক্রেনকে সহায়তাকারী মার্কিন স্যাটেলাইটের কাছাকাছি গেল রুশ মহাকাশযান, নতুন সক্ষমতার প্রমাণ দিল রাশিয়া

মঙ্গলের চাঁদে প্রথমবার যাচ্ছে মহাকাশযান, পাঠাচ্ছে জাপান

প্রাণের বিকাশের জন্য পৃথিবী নিখুঁত নয়, মহাবিশ্বে আছে অতি-বাসযোগ্য গ্রহ: গবেষণা

এআই ও পারমাণবিক যুদ্ধে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা, ল্যানসেটের প্রতিবেদন

মঙ্গল গ্রহে ভোরবেলার ছবি তুলল ‘কিউরিওসিটি’

আণবিক প্রতিবিম্ব ধাঁধা মিলিয়ে রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

জ্যোতির্বিজ্ঞানের নতুন ধারার ভিত্তি তৈরি করে পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এক দেশেই ২৯৬ প্রজাতির গিরগিটি, নতুন আবিষ্কার আরেকটি