হোম > রাজনীতি

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগামী শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।’ তবে ওই বৈঠক থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। গতকাল মঙ্গলবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে এরই মধ্যে অনেকের নাম শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন; নজরুল ইসলাম খান; আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও আছে আলোচনায়।

দফায় দফায় বাধার মুখে এনসিপি নেতারা, আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সিইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল জামায়াত

হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্যতার প্রস্তাব প্রত্যাহার ও ইসির অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, গাজী নজরুলসহ যেসব বিষয় আলোচনায়

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন: প্রতি মাসে ৬ নেতা-কর্মী খুন

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

হবিগঞ্জে হামলা: আজ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এনসিপির

কারও হাত, কারও পা ভেঙে দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এলএনজির সংকট কৃত্রিম ও আমদানি নির্ভরতা বাড়ানোর চক্রান্ত—অভিযোগ সিপিবির