হোম > রাজনীতি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গতকাল বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি।

স্পিকারের দপ্তর ও ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

ঢাবির শামসুন্নাহার হল ট্র্যাজেডির বিচারের দাবি ছাত্রপক্ষের

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃতরা, দলে ভিন্নমত

বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম: হাসনাত আবদুল্লাহ

এমপি মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি

রাষ্ট্রপতি আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের