হোম > রাজনীতি

দেখান তো, আর কোন রাজনৈতিক দল বিএনপির মতো পরিকল্পনা দিয়েছে: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ বুধবার আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী কৃষক দলের নেতা-কর্মীদের উদ্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনাদের দল আপনাদের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করল, দেখান তো, আর কোন রাজনৈতিক দল এ রকম পরিকল্পনা দিয়েছে। কোনো রাজনৈতিক দল এ রকম পরিকল্পনা দিতে পারে নাই। একমাত্র আপনাদের দল বিএনপি এই পরিকল্পনা দিয়েছে। কাজেই, এখন আপনাদের বসে থাকার সময় নেই। আপনাদের যুদ্ধে নেমে পড়তে হবে। এ যুদ্ধ মানুষের পক্ষে, দেশের পক্ষে। কারণ, আমাদের কাছে ‘‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার’’। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।’

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ বুধবার বিকেলে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে’—এমন মন্তব্য করে যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীদের তারেক রহমান বলেন, ‘ধানের শীষকে জেতাতে হবে—এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করতে হবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে। সেই পরিকল্পনা পরিকল্পনাতেই রয়ে গেছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে যেমন আমরা আন্দোলন করেছি, জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’

জনগণের কাছে দলের পরিকল্পনা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে। এই কঠিন কাজটি করতে হবে। এর কোনো বিকল্প নাই। অন্যথায় এই দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে।’

তারেক রহমান বলেন, ‘এই দেশকে প্রতিবার আপনাদের দল বিএনপি রক্ষা করেছে। ইতিহাস ঘাটুন, তাহলে দেখবেন, প্রতিবার রক্ষা করেছে। শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তার আগে দেশের অবস্থা কী ছিল?’

তারেক রহমান বলেন, ‘এখন শহীদ জিয়া ও খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে। প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে। ঘর থেকে বেরিয়ে মানুষের কাছে যেতে হবে। আসুন, এই যুদ্ধ আমরা শুরু করি।’

এ সময় অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফারমার্স কার্ড, পরিবেশ রক্ষা, বেকার সমস্যার সমাধান, শিক্ষার উন্নয়নসহ অন্যান্য বিষয়ে পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তার রূপরেখা জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের সামনে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপি মূল সংস্কারগুলো মানছে না: নাহিদ ইসলাম

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

সব ভাতাভোগীকে একই ছাতার নিচে আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে রওনা হবে দুপুর ১২টায়

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা