হোম > রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

আজ রোববার সংসদের অধিবেশনের মুলতবি শেষে সংসদে গেটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, ‘স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চায়। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চায় না, কারণ যেহেতু বিষয়টা উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার প্রস্তাব করেছেন—এ বিষয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা এটি কার্য উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক।’

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, ‘সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে।

জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল, গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারাতো গণভোট চাননি, এটা বলেন নাই। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে।’

আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই।’

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ

বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা: নাহিদ

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

কাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

গণভোটের রায় বাস্তবায়ন: সাত বিভাগে জামায়াতসহ ১১ দলের সমাবেশ কর্মসূচি

হাওরাঞ্চলে ধান কাটায় সংকট, জরুরি পদক্ষেপের আহ্বান এনসিপির