হোম > রাজনীতি

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশে গুম-হত্যা বন্ধ হয়েছে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গড়ে প্রতি মাসে ২৫ জন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতো। র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর থেকেই এই হত্যা ও গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণ-অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আজ শুক্রবার তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে দেশে গুম ও হত্যা বন্ধ হয়েছে। প্রতি মাসে গড়ে ২৫ জন গুম ও হত্যার শিকার হতো। তারা ওই নিষেধাজ্ঞার কারণে রক্ষা পেয়েছে। এ জন্য আমি আমেরিকাকে ধন্যবাদ জানাই।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, মানবাধিকার সংস্থাগুলোর দোষ দিয়ে লাভ নেই। দেশে এত দিন যা ঘটেছে, তারা সেগুলোই সবার কাছে তুলে ধরেছে। দেশের সরকারই এর জন্য দায়ী। 

অনুষ্ঠানে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বিএনপি যদি লবিস্ট নিয়োগ দিয়ে থাকে, তারা তাদের দলের টাকা ব্যয় করেছে। কিন্তু সরকার জনগণের টাকা দিয়ে এসব কাজ করছে। র‍্যাব-পুলিশ নয়, আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকারকে। আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে বসে থাকলে হবে না। এসব গুম, হত্যার বিচার করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘যদি শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞা আসে, তাহলে দেশ আয় থেকে বঞ্চিত হবে। পশ্চিমা দেশে যদি আমাদের রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পোশাক খাত মুখ থুবড়ে পড়বে। আমরা এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন।’ 

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন