হোম > রাজনীতি

মনোনয়ন না পেয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললেন কনকচাঁপা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

রুমানা মোরশেদ কনকচাঁপা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সংরক্ষিত নারী আসনেও জায়গা পাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজ সোমবার বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনকচাঁপা জানান, জীবনের যেকোনো পরিস্থিতিতেই তিনি ‘আলহামদুলিল্লাহ’ এবং সবকিছুকেই আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেন। পোস্টের শেষাংশে তিনি দেশের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘প্রিয় বিশ্ববাসী,

আস সালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।

গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না। আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে। ইনশা আল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।

আমার জন্য দোয়া করবেন।

কনকচাঁপা’

এর আগে আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় কনকচাঁপার নাম ছিল না।

কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে অংশ নেন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন তিনি।

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি

১৪ ও ১৫ জুলাই ঘিরে ঢাবি প্রশাসনের কোনো কর্মসূচি না থাকা দুঃখজনক: নাহিদ

ঢাবিতে বিদ্যুৎ-বিভ্রাটে দেরিতে শুরু ছাত্রশক্তির অনুষ্ঠান, নাহিদের ক্ষোভ

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার প্রশ্নে অনড় বিরোধীরা, জোরদার করবে আন্দোলন

১৪-১৫ জুলাই নারীদের সাহসী ভূমিকাতেই আন্দোলন গণ–অভ্যুত্থানের দিকে এগিয়ে যায়: নাহিদ ইসলাম

ইনসাফের কথা বলারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছোট করার চেষ্টা করেছে: সংসদে এমপি সরোয়ার

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ