হোম > রাজনীতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতারা ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান। ছবি: সংগৃহীত

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে গত বুধবার (৭ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন বিরোধী দলীয় নেতা।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে আজ সকালে দেশে ফিরেছেন তিনি।