হোম > রাজনীতি

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

আজকের পত্রিকা ডেস্ক­

জিল্লুর রহমান ও তাঁর সহধর্মিণী ফাহমিদা হক। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফাহমিদা হক। তিনি বহুল প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের সহধর্মিণী।

জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। ফাহমিদা হক সিজিএসের পরিচালনা পর্ষদের একজন সদস্য বা বোর্ড অব ডিরেক্টরস হিসেবে দায়িত্বরত।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সাবেক এমপি, ছাত্রদলের নেত্রী। তাঁদের কেউ কেউ সরকারদলীয় মন্ত্রী-এমপির আত্মীয়ও। এর মধ্যে বেশির ভাগই রাজপথের সক্রিয় কর্মী।

বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন, ফাহমিদা হক দলের সক্রিয় রাজনীতি করতেন না। সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী হিসেবেই তাঁকে চিনতেন। তবে ফাহমিদা বলেন, ‘আমার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তবে আমরা ঢাকায় বড় হয়েছি। আমার স্বামী সাংবাদিক জিল্লুর রহমান। তবে আমি তার পরিচয় দিইনি। আমার বাবার নাম জহিরুল হক। উনার নাম দিয়েছি সিভিতে।’

বিএনপির মনোনয়নে যাঁরা এবার সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন, তাঁদের মধ্যে সেলিমা রহমান বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। এর আগেও তিনি দুবার সংরক্ষিত আসনের এমপি হয়েছেন এবং ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে সাধারণ নির্বাচনে বরিশালে প্রার্থী হয়ে সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন সেলিমা রহমান। এবারের মনোনীতদের মধ্যে মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরিন সুলতানা ২০০১ সালের অষ্টম সংসদেও এমপি হয়েছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনের স্ত্রী।

সাবেক এমপিদের মধ্যে রাশেদা বেগম হীরা (২০০১, ২০০৮); রেহানা আক্তার রানু (২০০১, ২০০৮); বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম (২০০১), মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান (২০০১), বিএনপির সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি (২০০৮), মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমেদ (২০০১), মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার (২০০৮) এবারও মনোনয়ন পেয়েছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও দলের সাবেক নেতাদের পরিবারের মধ্যে রয়েছেন বিএনপির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী; তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বোন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী; তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে ও গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ।

সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিলা ফারজানা, প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি—তিনি সাবেক কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। সাবেক হুইপ এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি পদে মনোনয়ন পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), সাবিরা সুলতানা (যশোর-২) ও সানসিলা জেবরিনও (শেরপুর-১) সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া মোছাম্মত ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, জীবা আমিনা খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, মাহমুদা হাবিবা বিএনপির মিডিয়া সেলের সদস্য, ফাহমিদা হক, সুবর্ণা সিকদার গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি।

চা-শিল্প এখন সিসিইউতে, আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে: এমপি নাসির উদ্দিন

সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকা প্রকাশ, মনোনয়ন পেলেন যাঁরা

মনোনয়ন না পেয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললেন কনকচাঁপা

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও দেশে মবের ঘটনা ঘটেই চলেছে—সংসদে রুমিন ফারহানা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি: জামায়াতের এমপি