হোম > রাজনীতি

তারেক রহমান সরকার চালাচ্ছেন না: ফেসবুক স্ট্যাটাসে হাসনাত

আজকের পত্রিকা ডেস্ক­

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আর সরকার পরিচালিত হচ্ছে না।

আজ সোমবার বিকেল ৪টা ৩ মিনিটে স্ট্যাটাসটি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। দুই বাক্যের স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘তারেক রহমান (প্রধানমন্ত্রী) আর এই সরকার পরিচালনা করছেন না। বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে।’

হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস। ছবি: স্ক্রিনশট