হোম > রাজনীতি

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর শোয়াইব, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মীর মোহাম্মদ শোয়াইবকে। ১৬৮ সদস্যবিশিষ্ট বৃহৎ ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্যসচিব হয়েছেন আরিফ মঈনুদ্দিন। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় (রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে এই সাংগঠনিক নির্দেশ জারি করা হয়। তবে এই কমিটি ঘোষণার পরই কয়েকজন পদত্যাগের কথা জানিয়েছেন।

কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্য হিসেবে সর্বমোট ১৬৮ জন নেতা কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে এনসিপির সদস্যসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ৪১ ওয়ার্ডের সংগঠকদের নিয়ে প্রায় ১ হাজার সংগঠকের বাছাইকৃত তথ্য নিয়ে মহানগর কমিটি গঠিত হয়েছে, যেখানে প্রাধান্য পেয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাই যোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তি। আগামীর চট্টগ্রামের রাজনীতির নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।

কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতা কর্মীদের একটি অংশ। তারা নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়েছে।

কমিটিতে দপ্তর সম্পাদকের পদ পাওয়া মোহাম্মদ রাফসানজানি নতুন কমিটি গঠন প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, আর্থিক লেনদেনের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা চট্টগ্রাম মহানগরে দলের সাংগঠনিক ভিত্তি ক্ষতিগ্রস্ত করবে।

অভিযোগের বিষয়ে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যেকোনো কমিটি ঘোষণার পর নিজেদের পছন্দ অনুযায়ী পদ না পেয়ে অনেকে নানা অভিযোগ করে থাকে। কমিটি নিয়ে মারামারিও হয়। তবে এনসিপি সে রকম দল নয়। আমাদের কমিটির ১৬৮ জনের মধ্যে ৩-৪ জন অসন্তোষের কথা জানিয়েছেন। ১ হাজার জনের সবাইকে তো পদ দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে অসন্তোষ থাকতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য চায় বিএনপি

কুয়েত মৈত্রী হলের ‘স্বাস্থ্য সংকট’ দ্রুত সমাধানের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

ঢাবির ৬ হলে আংশিক কমিটি দিল জাতীয় ছাত্রশক্তি

রাজনীতিতে কিছু নেই, নিজের জীবন গড়ুন—ভিডিও বার্তায় ছাত্রদল নেতা

হামের চিকিৎসায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু এনসিপির হেলথ অ্যালায়েন্সের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়া গেছেন গোলাম পরওয়ার

মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারসহ তিন দফা দাবি ছাত্র ফেডারেশনের

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ