হোম > রাজনীতি

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় দেশি–বিদেশি ষড়যন্ত্র দেখছে বিএনপি

নিজস্ব প্রতিবাদ, ঢাকা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা ও স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনাকে দেশি–বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। 

আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আজ গোপালগঞ্জে দুষ্কৃতকারীরা এস এম জিলানীর গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অনেক নেতা–কর্মীকে গুরুতর আহত করার ঘটনা একটি গভীর দেশি–বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ।’ 

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র–জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর জন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা–কর্মীসহ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে।’ 

সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে, সে জন্য ছাত্র–জনতাসহ সব গণতন্ত্রমনা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। আর তাহলেই দেশ থেকে ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতকারীদের মূলোৎপাটনসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।’

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী

আশঙ্কা থাকলেও মাঠ গোছাচ্ছে জামায়াত