হোম > রাজনীতি

অনেক আগেই দেশ ভারতের দখলে যেত, খালেদা জিয়ার কারণে সম্ভব হয়নি: তাহের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণে দেশ ভারতের দখলে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল, এটা আরও অনেক আগেই চলে যেতে পারত। কিন্তু উনার দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি।’

আজ সোমবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন উল্লেখ করে তাহের বলেন, ‘আজকের দেশের এই অবস্থাতে জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভিতরে আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আমি আবারও বলছি, বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।’

জামায়াতের এই নেতা দেশবাসী, রাজনৈতিক দল, সকলের প্রতি আহ্বান জানান, যেন সবাই মিলে ভবিষ্যতে আরও অনেক ধৈর্য, প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে সবার কর্তব্য নির্ধারণ করেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ সাক্ষী দিতে পারি, বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক নেত্রী ছিলেন। বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল, এটা তার অনেক আগেই চলে যেতে পারত। কিন্তু উনার দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি।’

মোহাম্মদ তাহের আরও বলেন, ‘আজকে উনি কোনো দলের নেত্রী নন, দেশের সমগ্র মানুষের নেত্রী। উনার প্রতি আবেগ-ভালোবাসা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁর সুস্থতা কামনা করে আমরা অনেক প্রোগ্রাম করেছি।’

উল্লেখ্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হার্টে চারটি ব্লক নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কয়েক দিনের চিকিৎসা শেষে সোমবার সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে যান তিনি।

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার