হোম > রাজনীতি

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. মাহফুজ আলম। ফাইল ছবি

বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।’

মাহফুজ আরও লেখেন, ‘এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি মাহফুজ আলম পদত্যাগ করেন ২০২৫ সালের ১০ ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজ আলম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

সমন্বয়কদের অর্ধেক এনসিপিতে

ভোলায় দলীয় নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ‘বানোয়াট’ দাবি করে জামায়াতের নিন্দা

রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

বাংলাদেশে এসে মার্কিন দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত: বিরোধীদলীয় নেতা

ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

বাপ-দাদার বয়সী লোকেরা প্রতারণা করবে, বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সরকার চালের দাম কমিয়ে খাওয়ার সুযোগ দিলে বলব—খেয়েছি: সৈয়দ নুরুল ইসলাম

দলীয়করণের নগ্ন রাজনীতি থেকে ফিরে আসুন—সরকারকে জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, দেড় লাখ স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সরকারের মধ্যে পুরোনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম