হোম > রাজনীতি

কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে নারীরাই শালীন পোশাক কবুল করে নেবে: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

নারীদের পোশাক নিয়ে জামায়াতের উদ্দেশে ‘ভয় দেখানো হয়’ বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তাঁর আশা, কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে নারীরা নিজেরাই শালীন পোশাক পরবেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর সমাবেশটির আয়োজন করে।

জামায়াত আমির বলেন, মায়েদের ব্যাপারে ভয় দেখানো হয়—জামায়াত ক্ষমতায় এলে সবাইকে একটা করে কালো চাদর পরাবে, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখাও আছে আবার মুখ খোলা রাখাও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন—জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে, আগ্রহী হয়ে নারীরাই সৌন্দর্যের শালীন পোশাক কবুল করে নেবেন, ইনশা আল্লাহ।

শফিকুর রহমান বলেন, ‘যাঁরা বলেছিলেন—‘‘আমরা পালাই না,’’ তারা জানেন না এখন কীভাবে কোথায় গেলেন। আমরা কোনো দিন এটা বলিনি যে, আমরা পালাই না... আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদের কোমর ধরে পিছের দিকে টেনে রেখেছে, এটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন। নির্বাচন তো আগেও হয়েছে, এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি তো দিতে পারেনি। নির্বাচন অবশ্যই প্রয়োজন। তবে নির্বাচনের মতো নির্বাচন প্রয়োজন। পুরোনো স্টাইলে নির্বাচন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবে না।’

ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন জামায়াত আমির। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সবার জন্য ন্যায়বিচার, ভাঙাচোরা অর্থনীতিকে পুনরায় গড়ার এবং আমূল পরিবর্তন করার অঙ্গীকারও করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার—আমাদের মা-বোনদের নিরাপত্তা এবং তাঁদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করব, ইনশা আল্লাহ। এটা ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় নিশ্চিত হবে, ইনশা আল্লাহ।’

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা