হোম > রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে এ সংক্রান্ত এক বিবৃতি দেন। 

বিবৃতিতে তাঁরা বলেন, ‘নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলব, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন, যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে। সারা দেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মচ্ছব শুরু হয়েছে, তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র এখন আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে, কিন্তু বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায়বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত-প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের দ্বিতীয় জন্ম না হয়। আমরা লড়াই-সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে।’ 
 
তাঁরা আরও বলেন, ‘এছাড়াও একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে। আমরা আবারও সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না। শাসনব্যবস্থা ও রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য। অযথা সময়ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয়। এখনো নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তাঁরা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে।’

এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস