হোম > রাজনীতি

এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল ফয়সালও উপস্থিত ছিলেন।

এনসিপি জানিয়েছে, বৈঠকে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় হয়। এ ছাড়া পারস্পরিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।