হোম > রাজনীতি

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি: আজকের পত্রিকা

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকম বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে যুবদল প্রশ্রয় দেয় না।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ সব কথা বলেন।

ভবিষ্যতেও এই কঠোর অবস্থান বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন,‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালাতে পারবে না। সংগঠনের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন কঠোর নীতি ও ব্যবস্থা অব্যাহত থাকবে।’

সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিট ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান আবদুল মোনায়েম মুন্না।

তিনি উল্লেখ করেন, দ্রুতই সাংগঠনিক টিম গঠন করে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। মূলত জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কেবল রাজনৈতিক কর্মসূচিই নয়, যুব সমাজকে সামাজিক কার্যকমে উদ্বুদ্ধ করতে যুবদলের নানা পরিকল্পনার কথা জানান সভাপতি।

সংবাদ সম্মেলনে যুবদল-সংশ্লিষ্ট যেকোনো খবর প্রকাশের আগে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন ফাতেমা

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের