হোম > রাজনীতি

খিলগাঁওয়ে যুবলীগের সাবেক ওয়ার্ড নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খিলগাঁও থানা যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন ওরফে শুক্কুর। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার মো. মামুন ওরফে শুক্কুর (৪৫) খিলগাঁও থানা যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ সোমবার রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।