হোম > রাজনীতি

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কর্নেল তাহের দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে কর্নেল তাহের যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের চরিত্রের রূপান্তর। ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা কর্নেল তাহের তুলে ধরেছিলেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মঙ্গলবার কর্নেল তাহের দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় কর্নেল আবু তাহেরের রাজনীতি, রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, কর্নেল তাহেরের সংগ্রামের মূল শিক্ষা হলো—শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন করতে হবে। ঔপনিবেশিক কাঠামো অতিক্রম করে জনগণের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে শোষণমুক্ত একটি রাষ্ট্র নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

স্বপন আরও বলেন, রাষ্ট্র রূপান্তরের যে আকাঙ্ক্ষা আজ জাতীয় আলোচনার কেন্দ্রে এসেছে, তা কর্নেল তাহেরের অসমাপ্ত স্বপ্নের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত। জনগণের অধিকার, মর্যাদা ও রাষ্ট্র ক্ষমতায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, কর্নেল আবু তাহের ছিলেন রাষ্ট্রের গভীর সংকট উপলব্ধিকারী একজন চিন্তাশীল ব্যক্তি। তিনি ক্ষমতার কেন্দ্রীভূত কাঠামোর পরিবর্তে গণমুখী রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তাঁর রাষ্ট্রচিন্তা আজও আমাদের নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করে।

ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী কাঠামোর পরিবর্তন করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, কর্নেল আবু তাহের শুধু ক্ষমতার পরিবর্তনের কথা বলেননি, তিনি রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর চিন্তার কেন্দ্রে ছিল জনগণের সার্বভৌমত্ব, শোষণমুক্ত সমাজ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডির সহসভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি প্রমুখ।

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান, সরকারকে সহযোগিতার আশ্বাস