হোম > রাজনীতি

আইজিপি কি অনুমতি নিয়ে বোট ক্লাবের সভাপতি, প্রশ্ন বিএনপির হারুনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমতি নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বোট ক্লাবের সভাপতি হয়েছেন কি-না তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। 

আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। 

হারুনুর রশিদ বলেন, আমার জানা নাই, ৫০ বছরের ইতিহাসে, দেশ স্বাধীন হওয়ার পর এ ধরনের কোনো ক্লাবে পুলিশের প্রধান সভাপতির দায়িত্ব বা এই রকম ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া যেসব কর্মকাণ্ড, মাদক কারবারের সঙ্গে তাঁরাও জড়িয়ে পড়েছেন। 

বিষয়টি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিএনপির এই সাংসদ।মোসারাত জাহানের (মুনিয়া) আত্মহত্যায় প্ররোচনায় মামলা তদন্তের জন্য নতুন করে র‍্যাবকে দায়িত্ব দেওয়া হবে কি-না, এ বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন হারুন। 

তিনি বলেন, কয়েক মাস আগে মুনিয়া নামে মেয়েটি আত্মহত্যা করেছিল। আত্মহত্যা প্ররোচনায় মামলার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বসুন্ধরার এমডির সঙ্গে মুনিয়ার ফোনালাপ, তার সঙ্গে ছবিও গণমাধ্যমে এসেছে। এই ঘটনার তদন্তভার র‍্যাবকে দেওয়া হবে কি-না। যদি না দেওয়া হয়, তাহলে তিনি মনে করবেন এসব অপরাধে যারা জড়িত, সরকার তাঁদের চিহ্নিত করতে চায় না, আড়াল করতে চায়। এ বিষয়গুলো নিয়ে সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। অপরাধগুলোর সঙ্গে যারা জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। 

চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তার ও জামিনের ঘটনাও বেশ নাড়া দিয়েছে উল্লেখ করে এমপি হারুন বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণি গণমাধ্যমে বলেছেন, কত নাটক করে তাঁকে ধরে নেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছিল, শুধু অফিসে নেওয়া হবে আর কিছু জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরীমণির ঘটনা তদন্তের তদারক কর্মকর্তাকে এরই মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরীমনির বাসায় অভিযান চালিয়েছিল র‍্যাব। র‍্যাব নিজেরা এই ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছিল। কারণ, এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এদের যারা ব্যবহার করছে, তাঁদের চিহ্নিত করা দরকার। যোগ করেন বিএনপির এমপি হারুনুর রশিদ। 

তিনি বলেন, পরীমণির ঘটনায় হাইকোর্ট পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত বলেছেন, পরীমণি একজন নারী, অসুস্থ, চিত্রজগতের কর্মী-এ জন্য জামিন দেওয়া হয়েছে। এটা কোনো কথা হতে পারে? তাঁকে পরপর কেন তিন দিন রিমান্ডে নেওয়া হলো, এটি নিয়ে হাইকোর্ট জজকোর্টের নথি তলব করেছেন। এটা নিয়ে জনগণের মধ্যে ‘পারসেপশনটা’ ভিন্ন হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, র‍্যাব যে পরীমণিকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল, গ্রেপ্তার করেছিল, তাঁর বাড়িতে যে মিনিবার, এগুলো কি অসত্য? 

পরীমণিকে গ্রেপ্তারের ঘটনা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিএনপির এই এমপি। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

এনসিপির ছায়া বাজেট প্রকাশ: ৭১টি নীতিগত প্রস্তাব উপস্থাপন

১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, ১০ জুন আসতে পারে ঘোষণা

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণতন্ত্রকে রক্ষা করতে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে: মির্জা ফখরুল

বিজেপি নেতার ছেলের সমর্থনে দেশের ক্রিকেট দুর্বল করার চেষ্টা চলছে: সারোয়ার তুষার

যদি সাহস থাকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

তেল-বিদ্যুতের দাম বাড়ালে জনগণের রুদ্ররোষে পড়তে হবে: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল