হোম > রাজনীতি

তফসিল ঘোষণায় খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনার অনুরোধ এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি উত্তরণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন বলেন, ‘একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে, তখন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে; সংকটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য বলেছি আমরা।’

এনসিপি তফসিল পেছাতে চাচ্ছে কি না—এ প্রশ্ন করা হলে জবাবে পাটওয়ারী বলেন, ‘আমরা কেন তফসিল পেছাতে চাইব? আমরা চাই, সংকট সমাধান করে তফসিল দেওয়ার জন্য।’

এ সময় নাহিদ ইসলাম বলেন, তফসিলের সময়টায় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দল যাতে নির্বাচনের যাত্রা শুরু করার পরিবেশে থাকে, রাজনৈতিক পরিবেশে থাকে, সে সময়টায় তফসিল দিলে সব দলের জন্য উপকার হয়। যে সময় তফসিল দেওয়া হয়, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতিটা যেন বিবেচনায় রাখা হয়।

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল