হোম > রাজনীতি

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন একই: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা আলাদা পার্টি। কিন্তু তাঁরা মূল জায়গায় কেউই নেই। তাঁরা শাসন ভার পেলে সবকিছু একই রকম করে দেশ চালাবে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষ জিজ্ঞাসা করে, আওয়ামী লীগ চেঞ্জ হলে কে আসবে। শুধুমাত্র আওয়ামী লীগের বদলে বিএনপি আসলে জনগণের লাভ কী। একটা সুন্দর কেয়ারটেকার সরকার চাই, সেই সরকারের অধীনে নির্বাচন হোক।’

গণতন্ত্র মঞ্চ নিয়ে মান্না বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কারও সঙ্গে শত্রুতা নয়, কারও ক্ষমতায় যাওয়ার বাধা হতে নয়, আমরা সেই রকম একটা শক্তি দাঁড় করাতে চাই, যেখানে এই বিষয়গুলো বাস্তবায়ন করা যাবে।’

দেশের বর্তমান অবস্থার পরিবর্তন আনতে আগামী ৮ আগস্ট আত্মপ্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ। এমন ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এই ঘোষণার সঙ্গে একমত প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না।

জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনোই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এমনকি বিশ্ববিদ্যালয়ও এভাবে দখলকৃত হয়নি। এখানে বদল আনতে চাইলে মৌলিক কিছু পরিবর্তন আনতে হবে। গণতন্ত্র মঞ্চের মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে সম্মিলিতভাবে গণতন্ত্রের জন্য আওয়াজ তোলা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

চায়ের দাওয়াত খেয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সাকি বলেন, ‘সরকার বলল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এখন তারাই বলছে হারিকেন জ্বালো, কুপি জ্বালো, মোমবাতি জ্বালো। বলছে এটা নাকি গ্লোবাল লোডশেডিং।’

জুনায়েদ সাকি বলেন, ‘যে সরকার রাজপথের মিছিলে মানুষ গুলি করতে পারে বুঝতে হবে তার বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকারের বিদায় আসন্ন। গুলির জবাব বাংলাদেশের মানুষ দিতে জানে। গুলির জবাব দিয়েই দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আবারও লড়াই করবে তারা।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘বিএনপিও ৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তাঁরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারে যিনি আছেন তিনি বঙ্গবন্ধু কন্যা, যাকে মানুষ সম্মান দেয়। কিন্তু তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন, এতে আমরা লজ্জিত।’ 

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার

সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে একমত হয়ে গেছে: এনপিএ

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশনের

নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি সিপিবির

জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় এমপিদের বসে থাকা নিয়ে যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত: নাহিদ ইসলাম