হোম > রাজনীতি

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারার মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ষাটের দশকের ছাত্ররাজনীতির আলোচিত মুখ, আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম আনু মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর মত্যু হয় বলে জানিয়েছেন আনোয়ারার ভাই পিন্টু তালুকদার। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রয়াত আনোয়ারা বেগমের পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন আনোয়ারা। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

কলেজজীবনেই ছাত্ররাজনীতিতে সক্রিয় তোফায়েল আহমেদ ১৯৬৪ সালে বিএসসি পাস করার বছরেই বিয়ে করেন। ভোলা শহরের আনোয়ারা বেগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের একমাত্র সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নী পেশায় চিকিৎসক।

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

পুরোনো অস্ত্রেই আক্রমণে সরকারি ও বিরোধী দল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির