হোম > রাজনীতি

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে বন্দী ছিলেন শেখ মুজিব—পোস্ট ডিলিট করলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগে তাঁর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সরাসরি মাঠে ছিলেন না।

আজ বুধবার (৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন সারজিস আলম। এর কিছুক্ষণ পর তিনি পোস্টটি ডিলিট করেন।

ডিলিট করা ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।’

সারজিস লেখেন, ‘তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে?’

সারজিস আরও লেখেন, ‘মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা। কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, ‘ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।’

সারজিসের পোস্টের আর্কাইভ লিংক

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রামপালে সড়কে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল