হোম > রাজনীতি

শপথ নিয়ে জুলাই অভ্যুত্থান ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নুসরাত-মিতুর শ্রদ্ধা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বিকেলে নুসরাত তাবাসসুম ও এনসিপির আরেক সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মোহাম্মদপুরের রায়েরবাজারে যান। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার দুপুরে স্পিকারের কার্যালয়ে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নেওয়ার পর বিকেলে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং রায়েরবাজার বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে নুসরাত তাবাসসুমকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি ৫ অনুযায়ী তিনি এই শপথ গ্রহণ করেন। শপথ শেষে প্রথা অনুযায়ী সংসদসচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ মে সংরক্ষিত নারী আসনের অন্য সদস্যরা শপথ নিলেও আসন-সংক্রান্ত জটিলতায় নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণে কিছুটা বিলম্ব হয়।

শপথ গ্রহণ শেষে বুধবার বিকেলে নুসরাত তাবাসসুম ও এনসিপির আরেক সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মোহাম্মদপুরের রায়েরবাজারে যান। সেখানে তাঁরা প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তাঁরা রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় তাঁদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন, নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমসহ অন্য নেতারা।

হামে শিশুমৃত্যু: অন্তর্বর্তী সরকারের প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’—বরকত উল্লাহ বুলুর বক্তব্যে জামায়াতের নিন্দা

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রুল

স্থানীয় নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে এনসিপি

ছাত্ররাজনীতি: কমিটি নিয়ে ক্ষোভ, অসন্তোষ ছাত্রদলে

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি, নেতৃত্বে আলাউদ্দীন মোহাম্মদ

ফ্যাসিবাদবিরোধী সবাই শাহবাগী শক্তির ভিকটিম: সাদিক কায়েম

যারা আগে গেস্টরুম-গণরুমের সঙ্গে ছিল, তাদের অনেকেই এখন শিবিরের সঙ্গে যুক্ত: সাহস

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র, হাজী শরীয়তুল্লাহর বংশধর ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর