হোম > রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন আটক 

পটুয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে তাঁকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় একটি বাসা থেকে আটক করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান। 

ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘২৮ তারিখে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। তাই তাঁকে টঙ্গী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। 

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, ‘আলতাফ হোসেন চৌধুরীকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন, খোঁজখবর নিচ্ছি।’ 

বিএনপির মিডিয়া সেলের পক্ষও থেকে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটকের বিষয়টি জানানো হয়েছে। দলের আরেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকেও পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম