হোম > রাজনীতি

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচন দাবি এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) ফেসবুক পেজ

বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান অ্যাডহক কমিটিকে অস্বচ্ছ, দায়িত্বজ্ঞানহীন, অদক্ষ, ব্যর্থ দাবি করে তা বাতিল এবং নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা, চট্টগ্রাম বারসহ দেশের সব আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষে এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফী, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অ্যাডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১ হাজার ৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট বাতিল করায় এসব ছেলেমেয়ের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার। এই কমিটির অধীনে কোনো পরীক্ষা ও বার কাউন্সিল নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলের অ্যাডহক কমিটি দ্রুত বাতিল করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়া উচিত।

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি: নাহিদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ