হোম > রাজনীতি

‘হাসিনাবিরোধী আন্দোলন করেনি’ বলায় মির্জা ফখরুলের নিন্দা জামায়াতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘গত ১০ বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি’ মর্মে বক্তব্য দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২২ নভেম্বর এক বিবৃতিতে বিষয়টি জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতি তাঁর নিকট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের অসত্য ও মনগড়া বক্তব্য আশা করে না। ‘গত ১০ বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি’ মর্মে তিনি যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী আন্দোলনরত জনতার ওপর জুলুম-নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছিল; জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে কয়েক মিনিটের মধ্যে প্রবল প্রতিরোধ গড়ে তুলে রাজপথ মুক্ত করেছিল।

এ সময় ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ঢাকার রাজপথে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার ওপর ভয়াবহ পৈশাচিক হামলা চালিয়েছিল। জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রবল প্রতি গড়ে তুলেছিল।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে জামায়াতে ইসলামী কারও সঙ্গে আপস করেনি। জামায়াতে ইসলামী সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিল। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার জামায়াতে ইসলামীর শীর্ষ ৫ নেতাকে সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করে এবং আরও ৫ শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে কারাগারে বন্দি রেখে তিলে তিলে হত্যা করে।

অপর দিকে জামায়াতে ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে দীর্ঘ প্রায় ১৪ বছর মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছিল। তিনি দীর্ঘ কারাভোগের পর আইনি লড়াই করে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে জনতার মাঝে ফিরে এসেছেন।

দেশবাসী যেখানে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে, সেখানে জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি কারও কাম্য হতে পারে না।

বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না: সারা হোসেন

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ ইসলাম

নুসরাতের গেজেট স্থগিত করতে ইসিতে মনিরার চিঠি

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত: হাসনাত

জাকাত ও চাঁদা নিয়ে বিএনপি নেত্রী নিলোফারের বক্তব্যে জামায়াতের নিন্দা

সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে: এনসিপির কনভেনশনে বক্তারা

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির