হোম > রাজনীতি

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশের গণ-অভ্যুত্থান বিক্রি করছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশের গণ-অভ্যুত্থান বিক্রি করে আখের গোছাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর হোটেল লেকশোরে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, ‘একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই।’

বিরাজমান পরিস্থিতিতে নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, তারা কিন্তু শেষ হয়ে গেছে, ওইসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।’

খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না। নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, ‘যে কনসেপ্ট এখন এদেশে চলছে, সেটা শেখ হাসিনা করেছে। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। দেশের যে পরিস্থিতি এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য, অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া উচিত ছিল। ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র হবে না, গণতন্ত্র তখনই কাজ করবে যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে।’

ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনামাফিক কাজ করবে বলে জানান আমীর খসরু। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। এ ছাড়া পরিকল্পনামাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে বিএনপির নেই।’

এনসিপি কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী