হোম > রাজনীতি

আপনারা যার আশায় বসে আছেন, সে কোনো দিন দেবিদ্বারে আসতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাইয়ের খুনিদের পুনর্বাসন দেবিদ্বারে হবে না। আপনারা যার আশায় বসে আছেন, সে কোনো দিন দেবিদ্বারে আসতে পারবে না, তাদের বিচারের সম্মুখীন হতে হবে। জুলাই খুনিরা যাকে ভর করে দেবিদ্বারে উঠতে চেয়েছিল, ওই মিয়াও হারাই গেছে। আপনারা দেবিদ্বারবাসী যাঁরা আছেন, আপনারা আমার আপনজন।’

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালতলা এলাকায় এক নির্বাচনী সভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেবিদ্বারে বিভাজনের রাজনীতি আর করব না। আমরা দেবিদ্বারে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করব। আমরা দেবিদ্বারে ঐক্যের রাজনীতি করব। আমরা দেবিদ্বারে প্রগতির রাজনীতি করব। পুরো দেবিদ্বার একটি দেহ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, ধনী, গরিব—সবাই দেহের অংশ। সবাই মিলেই দেবিদ্বার। দেবিদ্বারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আলাদা কোনো জাতি হিসেবে নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা অধিকার ভোগ করব।’

হাসনাত বলেন, ‘আমার নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ করতে আসে, তাকে বেঁধে পুলিশে দিয়ে দেবেন। স্পষ্ট কথা—আল্লাহ সাক্ষী, আমার বাপ অপরাধ করলেও যে ব্যবস্থা, আপনাদের জন্যও সেই ব্যবস্থা নেওয়া হবে। হাসনাত আবদুল্লাহর বাপ হিসেবে তিনি একটি চেয়ারও ডিজার্ভ করেন না।’

হাসনাত বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার ভাতের অভাব হলে আমি আপনাদের কাছে চাইব, দিবেন না? রাজনীতি করতে টাকা লাগলে আপনারা দিবেন না? তাহলে কেন আমি দুর্নীতি করব? কেন মাদক সিন্ডিকেট হব? এত দিন আপনারা ট্রেলার দেখছেন। নির্বাচনের পর আগামী পাঁচ বছর আপনারা সিনেমা দেখবেন। আমাকে আর আপনাদের কাছে যেতে হবে না, ইনশা আল্লাহ আপনারাই আমাকে খুঁজে বের করবেন।’

এনসিপির এ নেতা বলেন, ‘নির্বাচনে ভোটের আগের দিন যে টাকা খান, তা ঘুষ, তা হারাম। এক দিন ঘুষ খেয়ে পাঁচ বছর কি গোলামি করবেন? নাকি এক দিন ঘুষ না খেয়ে পাঁচ বছর সেবা নিবেন? আপনারা যদি ঘুষবিহীন আমাকে বিজয়ী করেন, তাহলে আমি পাঁচ বছর আপনাদের গোলামি করব।’

সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, এনসিপি দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোফাজ্জাল হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী