হোম > রাজনীতি

ভারত সফরে পানি বণ্টন ছাড়া আর কোনো অর্জন নেই: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পানি বণ্টন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দলটিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মান্না বলেন, ‘ভারত সফরে কী পেয়েছেন? একটা স্মারকলিপি সই করেছেন, সেগুলোর মধ্যে এক নদীর পানি বণ্টন ছাড়া তো আর কিছু নাই। তা-ও কত কিউসেক পানি বণ্টন করেছেন? হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে? ওই নদী তো আমদেরই। এর বাইরে যে সমস্ত চুক্তি করেছেন, তা একজন জয়েন সেক্রেটারি গেলেই পারত।’

শেখ হাসিনার উদ্দেশে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকেন। আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার দেশে আমি আপনাকে জবরদখলদারি বলি, কিন্তু বিদেশের মাটিতে আপনি অপমানিত হন, তা চাই না।’

মান্না বলেন, ‘মানুষ এখন বিদ্রোহ করতে চায় এদের বিরুদ্ধে। আমাদের উসকানি দেয়। জিজ্ঞেস করে, এত দিন ধরে একটা সরকার আছে, করেন কী? আমরা তো আমাদের কাজ করছি। কিন্তু এটা সত্য, আমরা যা চাই, যখন চাই, যেরকম করে চাই, তখনই সেরকম করে পারি না।’

মান্না বলেন, ‘অনেকে বলেন, পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কী হারাতে পারবেন? আমি মনে করি, আওয়ামী লীগ হেরে গেছে ৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে বাংলাদেশে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ নাই ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ করতে পারে। একটা ডিবেট হতে পারে।’

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, ‘আপনি বলছেন, বাসায় আসেন চা খাওয়াব। আবার বাসায় আসার আগেই পথের মধ্যে লাঠি দিয়ে পেটাতে থাকবেন—এ রকম ৪২০ করার দরকার কী? না পারলে বলবেন পারছি না। দ্রব্যমূল্য কমাতে পারছেন না, জীবনের নিরাপত্তা দিতে পারেন না। গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন, আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।’

মব করে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে যুবদল, অভিযোগ যুবশক্তির

পয়লা বৈশাখে এনসিপির বর্ণিল শোভাযাত্রা, ছিল গানের আয়োজন ও মেলা

সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে: জামায়াত

জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক অঙ্গীকার: জামায়াত আমির

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলা করছে এনসিপি

জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

সংরক্ষিত নারী আসন: বিএনপির প্রার্থী হতে ফরম নিলেন ১২ শতাধিক

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা: নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি এনপিএর

বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড সবখানে বিএনপি ‘ক্যু’ শুরু করেছে: শফিকুর রহমান